রোযা রেখে ইন্জেকশন নেয়া যাবে কি না ?
ইনজেকশনের কারণে রোযা নষ্ট হয় না। চাই সে ইনজেকশনটা মাংশ পেশিতে বা শিরায় দেয়া হোক না কেন। শুধুমাত্র যে ইনজেকশন আমাদের পানাহারের পরিবর্তে দেয়া হয়, যার মাধ্যমে আমাদের পুষ্টি গঠন
হয়, এর মাধ্যমে রোযা নষ্ট হয়ে যাবে বলে অনেক ফকিহ মত প্রকাশ করেছেন। স্বাভাবিক ইনজেকশনের
মাধ্যমে দেহে কিছু প্রবেশ করানো হলে রোযা ভাঙবে না।

Comments
Post a Comment