Posts

রোযা রেখে ইন্জেকশন নেয়া যাবে কি না ?

Image
             ইনজেকশনের কারণে রোযা নষ্ট হয় না। চাই সে ইনজেকশনটা মাংশ পেশিতে বা শিরায় দেয়া হোক না কেন। শুধুমাত্র যে ইনজেকশন আমাদের পানাহারের  পরিবর্তে দেয়া হয়, যার মাধ্যমে আমাদের পুষ্টি গঠন হয়, এর মাধ্যমে রোযা নষ্ট হয়ে যাবে বলে অনেক ফকিহ মত প্রকাশ করেছেন। স্বাভাবিক ইনজেকশনের মাধ্যমে দেহে কিছু প্রবেশ করানো হলে রোযা ভাঙবে না।

সাদকাতুল ফিতর টাকা না খাদ্য দ্রব্য দিয়ে প্রদান করা উত্তম।

Image
হয়রত আবু সাঈদ খুদরী ( রা : ) বলেন ,         আমরা - নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে যাকাতুল ফিতর প্রদান করতাম এক সা খাদ্য দ্রব্য কিংবা এক সা যব কিংবা এক সা খেজুর কিংবা এক সা পনীর কিংবা এক সা কিশমিশ এর মাধ্যমে । এই হাদীসে খেজুর ও যব ছাড়া আরও যে কয়েকটি বস্তুর নাম পাওয়া গেল তা হল ; কিশমিশ , পনীর এবং খাদ্য দ্রব্য। উল্লেখ থাকে যে , নবীজী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) এর ইন্তেকালের পরে হযরত মুআবীয়া ( রাযিঃ )- এর খেলাফতে অনেকে গম দ্বারাও ফিতরা আদায় করতেন। সাহাবী আবু সাঈদ খুদরী ( রাযিঃ ) এর বর্ণিত হাদিস থেকে খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা প্রদানের কথাও জানা যায়। যেহেতু চাল বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের প্রধান খাদ্য , সেহেতু চাল দিয়েও ফিতরা প্রদান করা যাবে। চালের বদলে ধান দিয়ে ফিতরা দিতে হলে , ওজনের ব্যাপারটা সবথেকে বেশি মাথায় রাখতে হবে। কারণ এক সা ধান কখনো এক সা চালের সম মূল্যের হবে না। কুরআন থেকে জানা যায়ঃ ...